সরাইলে ৩৬৩ কেজি গাঁজা, ২২১ বোতল ফেনসিডিলসহ মাইক্রোবাস আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান চালিয়ে ৩৬৩ কেজি গাঁজা ও ২২১ বোতল ফেনসিডিলসহ অত্যাধুনিক মাইক্রোবাস আটক করেছেন র‌্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার চুন্টা ইউনিয়নের বড়াইল গ্রাম থেকে মাইক্রোবাসটি আটক করেন র‌্যাব সদস্যরা। এ ঘটনায় র‌্যাব সদস্যরা সরাইল উপজেলার সদর ইউনিয়নের জিলুকদারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আলমগীরকে (৩৪) গ্রেপ্তার করেছেন। আটক মাদকের মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা। র‌্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের পরিচালক মেজর মো. আল-মামুন বলেন, আলমগীর নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন।