সরাইলে ৫২ কেজি গাঁজা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫২ কেজি গাঁজা উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) ভৈরব ক্যাম্পের সদস্যরা। র্যাব সূত্র জানায়, উদ্ধার করা মাদকের দাম তিন লাখ টাকা। পুলিশ ও র্যাব সূত্র জানায়, গত বুধবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার মেসার্স জিলানী ফিলিং স্টেশনের সামনে থেকে একটি প্রাইভেটকারযোগে পাচারকালে গাঁজাগুলো উদ্ধার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেট কারটিকে ধাওয়া করলে চালক গাড়ি রেখে পালিয়ে যান। পরে সেখান থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সরাইল থানার ওসি গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।