সরাইলে ৮০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ‘আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি ২০১৫’-এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৮০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) মহাপরিচালক বেনজীর আহমেদ। ‘আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি’ সংগঠনের সভাপতি ও ঢাকাস্থ আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক মুহম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, র্যা ব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
চতুর্থবারের মতো শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, পাইলট বালিকা, কালীকচ্ছ পাঠশালা, শাহবাজপুর বহুমুখী, অরুয়াইল বহুমুখী, কুট্টাপাড়া ও পামশিমুল হাজী শিশু মিয়া উচ্চবিদ্যালয়ের ৮০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।