সরিষাবাড়ীতে ঝড়ে ২০টি ঘরবাড়ি বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গত শনিবার গভীর রাতে ঝড়ে চর রৌহা গ্রামের ২০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় দুই শিশুসহ তিনজন টিনে কাটা পড়ে ও গাছের নিচে পড়ে আহত হয়েছে।
ঝড়ে ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা গেছে, সাতপোয়া ইউনিয়নের চর রৌহা গ্রামে শনিবার গভীর রাতে ঝড়ে পাঁচ শতাধিক গাছপালা উপড়ে পড়ে।
এ সময় টিনে কাটা পড়ে চর রৌহা গ্রামের নজরুল ইসলামের ছেলে স্বাধীন (৬), সম্পদ (৮) ও গাছের নিচে পড়ে আলম মিয়া (৩৮) আহত হন।
তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘরের নিচে চাপা পড়ে ও টিনে কাটা পড়ে নজরুল ইসলামের চারটি ভেড়া মারা গেছে।