সরিষাবাড়ীতে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে বন্যায় উপজেলার ছয়টি ইউনিয়নের রোপা আমন, মরিচ ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সাড়ে ছয় হাজার কৃষকের প্রায় চার কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়। উজান থেকে আসা পানির ঢলে গত সপ্তাহে এ বন্যা দেখা দেয়।
আওনা ইউনিয়নের রামপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, দুই বিঘা জমিতে লাগানো তাঁর রোপা
আমন ধান বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। তিনি এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছ থেকে সাহায্য প্রার্থনা করেন। তিনি বলেন, ‘এখন আর ধান চাষের সময় নাই। কিন্তু সরকার কিছু সাহায্য দিলে আমরা যাঁরা ক্ষতিগ্রস্ত হইছি, তাঁরা শাকসবজি চাষ কইরা হইলেও কিছুটা ক্ষতি পুষায় উঠার চেষ্টা করতে পারতাম।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, ‘এ বন্যায় কৃষকের বিপুল ক্ষতির বিষয়ে আমরা সরকারের ঊর্ধ্বতন মহলকে জানিয়েছি।’