সরিষাবাড়ীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শনিবার হাটবাড়ি গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। গ্রামবাসীর উদ্যোগে সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কের প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচির আয়োজন করা হয়। হাটবাড়ি গ্রামবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার হাটবাড়ি-কয়ড়া সড়কটি বন্যার পানিতে ভেঙে গেছে। এতে ছয়টি গ্রামের লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। এ জন্য তাঁরা রাস্তা সংস্কারের দাবি জানান।