সরিষাবাড়ীতে হার্ট অ্যান্ড হেলথ ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গত মঙ্গলবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু কলেজ মাঠে দিনব্যাপী হার্ট অ্যান্ড হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। হার্ট অ্যান্ড হেলথ ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান। দিনব্যাপী ক্যাম্পে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনা মূল্যে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সরিষাবাড়ী শাখার সভাপতি ফজলুর রহমান জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও পাঁচ শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।