সরিষাবাডীতে মাদক সেবন করায় গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গত বৃহস্পতিবার রাতে মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: জাহাঙ্গীর আলম, মহেশ চন্দ্র, গোবিন্দ চন্দ্র দাস, হাফিজ, হাফিজুর রহমান, আবু তাহের, মজিবর রহমান, হাফিজুর রহমান, গণেশ ও রবি দাস। এদিকে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান জানান, উপজেলার চর পোগলদিঘা এলাকা থেকে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে ১৫টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ১০ ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।