প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে খোকন মিয়া নামের এক বখাটে যুবককে গত সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সরিষাবাড়ী পাইলট বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত খোকন। গত সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। জরিমানা ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল হাসান।