সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবশেষে বিদ্যুৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবশেষে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে। চার দিন পর গতকাল মঙ্গলবার ভোরে বিদ্যুৎসংযোগ দেওয়া হলে রোগী ও চিকিৎসকেরা দুর্ভোগ থেকে রক্ষা পায়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ ওয়াহাব প্রথম আলোকে জানান, গতকাল মঙ্গলবার ফের বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান তুর্জ এন্টারপ্রাইজের মালিক মীর্জা জিল্লুর রহমান গতকাল বিকেলে জানান, মেরামত শেষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়েছে। হাসপাতালের রোগী মঙ্গল রায় (৬০) বলেন, ‘বিদ্যুৎ না থাকায় খুবই কষ্টে ছিলাম। চার দিন পর বিদ্যুৎ আসায় বাঁচা গেল। গরমে আর দুর্ভোগ পোহাতে হবে না।’গত বৃহস্পতিবার রাতে ট্রান্সফরমারে বৈদ্যুতিক শর্টসার্কিটে তার আগুনে পুড়ে যায়। ফলে গত বৃহস্পতিবার রাত থেকে হাসপাতালে বিদ্যুৎসংযোগ না থাকায় রোগী ও চিকিৎসকদের দুর্ভোগ পোহাতে হয়।