সরিষাবাড়ী পৌরসভার পানির পাম্প ১৭ দিন ধরে বিকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজারের পানি সরবরাহের পাম্প বিকল হয়ে পড়ে থাকায় ১৭ দিন ধরে পাঁচ শতাধিক গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন।পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট শিমলাবাজারের পানি সরবরাহের পাম্পটি বিকল হয়ে যায়। শিমলাবাজারের আজাহার মোল্লা জানান, পানির পাম্প বিকল হয়ে পড়ে থাকায় অন্য এলাকা থেকে পানি এনে প্রয়োজন সারতে হচ্ছে।পৌর মেয়র মো. ফয়জুল কবীর তালুকদার জানান, বিকল পানির পাম্পটি মেরামত করা হচ্ছে। তিনি আরও জানান, শিগগিরই পানি সরবরাহ সচল করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করা হবে।