সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে বাড়িঘর ভস্মীভূত ১০ লাখ টাকার ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে বাড়িঘর ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউপির সেংগুয়া গ্রামের আবদুল জলিলের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে বসতঘর, নগদ টাকা ও অন্যান্য সম্পদসহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ পুড়ে ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবদুল জলিল ভূঁইয়া জানান, অগ্নিকাণ্ডে ঘরবাড়িসহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে।