সরিষাবাড়ীতে এক কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত সোমবার রাতে এক কিশোরীকে (১৫) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্র ও মামলার এজাহারে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগাড়পাড়া গ্রামের ফরিদ উদ্দিন (২৫) পাশের বাড়ির কিশোরীর থাকার ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে ধর্ষক পালিয়ে যাওয়ার পথে এলাকাবাসী তাকে আটক করে। পরে এলাকাবাসী তাকে পুলিশে সোপর্দ করে।এই ঘটনায় ওই কিশোরী ফরিদকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ফরিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।