সরিষাবাড়ীতে গৃহশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক গৃহশিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মামলা হয়েছে। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল রোববার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।মামলার এজাহারে জানা গেছে, উপজেলার শুয়াকৈর গ্রামের এক প্রবাসীর পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়েকে প্রতিবেশী রেজাউল করিম প্রাইভেট পড়াতেন। রেজাউল ওই ছাত্রীকে গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান। পরে তাকে সেভেন-আপের ভেতরে ঘুমের ওষুধ মিশিয়ে পান করিয়ে অচেতন করে ধর্ষণ করেন।এ ব্যাপারে ওই ছাত্রীর মা গত শনিবার রাতে বাদী হয়ে গৃহশিক্ষক রেজাউলকে প্রধান আসামি করে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আকবর হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।