সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ খুন, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল সোমবার জমি নিয়ে বিরোধের জের ধরে আবদুস ছাত্তার (৭০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের দুদু মেম্বার ও ছাত্তারের মধ্যে ১৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল বেলা ১১টার দিকে দুদু মেম্বার ও তাঁর ভাই আবদুস ছালাম দলবল নিয়ে ছাত্তারের বাড়িতে গিয়ে রামদা দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছালামের স্ত্রী রওশন আরা, তাঁর ছোট ভাইয়ের বউ শাহিনা বেগম, জরিনা বেগম, শিরি বেগম, মিনা বেগম ও আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।নিহত ছাত্তারের স্ত্রী জমিলা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছাত্তার রোদে বসেছিলেন। এ সময় পেছন থেকে ছালাম ও দুদু মেম্বার এসে রাম দা দিয়ে তাঁকে কুপিয়ে খুন করেন।’