সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরি, তিন শতাধিক গ্রাহকের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের সামনে থেকে গত রোববার একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে একদল চোর। এতে গত তিন দিন ধরে তিন শতাধিক গ্রাহক বিদ্যুত্ না পেয়ে দুর্ভোগ পোহাচ্ছে। জানা গেছে, রোববার ভোরে কার্যালয়ের সামনে থেকে চোরের দল ২৫০ কেভি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এতে ইস্পাহানি, কামরাবাদ, শিমলাপল্লী এলাকার তিন শতাধিক গ্রাহকের বাড়িতে গত তিন দিন ধরে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। সরিষাবাড়ী উপজেলা আবাসিক প্রকৌশলী ইয়াহিয়া খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।