সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে আজ বুধবার সকাল ১০টায় ট্রেনে কাটা পড়ে বিজয় বাসফোর (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত বিজয় বাসফোর উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট রেলওয়ে কলোনির বাবুলের ছেলে।
সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ফজলুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্ব ৩৭ নম্বর মেইল ট্রেনটি মতিয়র রহমান স্টেশনে ঢোকার সময় রেলক্রসিংয়ে কাটা পড়ে একজন মারা গেছেন।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, রেলক্রসিংয়ের সময় রাস্তা পার হতে গিয়ে বিজয় ট্রেনে কাটা পড়ে মারা যান। লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।