সরিষাবাড়ীতে ট্রেনে ডাকাতি, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গত মঙ্গলবার রাতে ময়মনসিংহ থেকে বঙ্গবন্ধু সেতুগামী একটি ট্রেনে ডাকাতি হয়েছে। ডাকাতেরা মারধর করে দুজনকে ট্রেন থেকে ফেলে দেয়। গুরুতর আহত ওই দুজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, ট্রেনটি ছাড়ার পরপরই ডাকাতেরা তিনটি কম্পার্টমেন্টে ডাকাতি করে। তবে পরে তারা কোথায় নেমে গেছে, কেউ বলতে পারছে না। স্টেশনমাস্টার মো. সামছুল আলম জানান, আহত পয়েন্টসম্যানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।