সরিষাবাড়ীতে ট্রেনের বগি লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সোমবার দুপুরে একটি লোকাল ট্রেনের মালবাহী বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। এ সময় আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।
সরিষাবাড়ী ও তারাকান্দি রেলস্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি গতকাল বেলা ১১টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে। সরিষাবাড়ীর মতিয়ার রহমান রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসার পর চেচিয়াবাধা এলাকায় ট্রেনের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়।
সরিষাবাড়ী স্টেশন মাস্টার দেলোয়ার হোসেন গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় জানান, বগি লাইনচ্যুত হওয়ায় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ময়মনসিংহের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন আসার জন্য সংবাদ পাঠানো হয়েছে।