সরিষাবাড়ীতে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে শারমিন (৫) ও ফার্কিয়া (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশুদের পরিবার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল গ্রামের নিজাম উদ্দিনের সন্তান শারমিন (৫) ও বিপ্লব হোসেনের সন্তান ফার্কিয়া (৬) বাড়ির পাশে খেলা করছিল। খেলতে খেলতে ফার্কিয়া পা ফসকে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায়। এ সময় ফার্কিয়ার চাচাতো বোন ও খেলার সাথী শারমিন ফার্কিয়াকে ধরতে গেলে সেও ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরে ডোবার পানি থেকে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফার্কিয়ার বাবা বিপ্লব হোসেন বলেন, ‘সবার অজান্তে মাইয়াডা পানিতে পইড়া মারা গেছে।
শারমিনের বাবা নিজাম উদ্দিন বলেন, দুই শিশু খেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।