সরিষাবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসি এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিবাদের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাজার এলাকার বাসিন্দা সুলতান মিয়া ও নয়ন মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধপূর্ণ জমিতে নয়ন মিয়া পাকা পায়খানা নির্মাণ করতে গেলে সুলতান মিয়া বাধা দেন। এতে দুজনের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের জন্য বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রিপন, শামীম, আবু বক্কর, লাল মিয়া, দীপু, আ. আজিজ, তাজু মিয়া ও জামিরুল রহমান নামের আটজনকে আটক করে। আহত ব্যক্তিদের মধ্য থেকে হাফেজা বেগম (৪০), সুলতান মিয়া (৫০), রিপন মিয়া (২৩), সুবর্ণা (১৩), শিখা বেগম (১৮), রিমা খাতুন (২০), শামীম মিয়া (২৫), আবু বক্কর (৫৫), রাসেল (২৫) ও নয়ন মিয়াকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।