সরিষাবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোরাইল ইউনিয়নের রামানন্দপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৮ জন আহত হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রামানন্দপুর গ্রামে মঙ্গলবার সকালে মকবুল হোসেন ও জুলহাস উদ্দিন পক্ষের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি ধাওয়া হয়। এ সময় রাম দা ও লাঠির আঘাতে জরিনা বেগম, সাবিনা বেগম, মুনছুর আলী, সুফিয়া বেগম, সূর্য বেগম, মর্জিনাসহ উভয় পক্ষের আটজন আহত হয়। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সরকার জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।