সরিষাবাড়ীতে দুর্বৃত্তরা মারধর করেছে চিকিত্সককে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার দুপুরে কর্তব্যরত চিকিত্সকের কক্ষে ঢুকে দুর্বৃত্তরা তাঁকে মারধর করেছে। দুর্বৃত্তরা এ সময় চিকিত্সকের টেথোস্কোপ ও রক্তচাপ মাপার যন্ত্র ছিনিয়ে নেয়। পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চিকিত্সা কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ নম্বর কক্ষে রোগীদের চিকিত্সা-সেবা দিচ্ছিলেন। দুপুর ১২টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিতে কক্ষে ঢুকে তাঁকে মারধর করতে থাকে। তারা চিকিত্সকের টেথোস্কোপ ও রক্তচাপ মাপার যন্ত্র কেড়ে নেয়। একপর্যায়ে ডা. হাফিজুর নিজেকে মুক্ত করে ক্যাশিয়ারের কক্ষে গিয়ে আত্মগোপন করেন। দুর্বৃত্তরা ওই কক্ষে হামলা চালিয়ে জানালা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত চিকিত্সককে কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়।