সরিষাবাড়ীতে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ইস্পাহানী এলাকায় ঝিনাই নদীর পানিতে পড়ে সহোদর দুই শিশু মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে তারা মারা যায়। পারিবারিক সূত্র জানায়, পৌরসভার শিমলাবাজারসংলগ্ন ইস্পাহানী এলাকার খলিলুর রহমানের দুই ছেলে নাবিল (১০) ও সাবিল (৯) গতকাল দুপুরে বাড়ির পাশে খেলতে যায়। এ সময় তারা পাশে ঝিনাই নদীতে পড়ে যায়। খেলার সঙ্গীদের কাছ থেকে খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নাবিল ও সাবিল পৌরসভার কাব্যকথা মাল্টিমিডিয়া বিদ্যানিকেতনে যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় শ্রেণীতে পড়ত।