সরিষাবাড়ীতে পাটকল বন্ধ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারে অবস্থিত এআরএ পাটকল গতকাল বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে এবং পাটকলটি শিগগিরই খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। শ্রমিকদের বক্তব্য অনুযায়ী, গতকাল সকালে কাজে যোগ দিতে গিয়ে তাঁরা পাটকলের প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলতে দেখেন। ওই নোটিশে পাটকলের স্থানীয় ব্যবস্থাপকের সই রয়েছে। বন্ধের এই আকস্মিক ঘোষণায় শ্রমিকেরা দুর্ভাবনায় পড়েছেন।