সরিষাবাড়ীতে পুলিশের বিরুদ্ধে শোভাযাত্রায় লাঠিপেটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার একটি মোটরসাইকেল শোভাযাত্রায় পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। স্থানীয় বঙ্গবন্ধু যুব কল্যাণ পরিষদ গতকাল দুপুরে পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রকৌশলী মাহবুবুর রহমানের জন্য এ সংবর্ধনার আয়োজন করে। পরিষদের সভাপতি সেলিম মিয়া বলেন, প্রকৌশলী মাহবুবুর উপজেলা চেয়ারম্যান আবদুল মালেকের ছেলে। তিনি আনন্দ শিপইয়ার্ডের পরিচালক হওয়ায় তাঁর জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। গতকাল তাঁকে মোটরসাইকেল শোভাযাত্রাসহ নিয়ে আসা হচ্ছিল। এ সময় পুলিশ শোভাযাত্রায় লাঠিপেটা করে। এতে ছয়জন কর্মী গুরুতর আহত হন। পুলিশ ১২ জনকে আটক করে।