সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু, মামলা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার বাউসী চন্দনপুর এলাকায় গত শুক্রবার পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আবদুস সাত্তার খানের (৫৮) মৃত্যু হয়। উপজেলার কামরাবাদ ইউনিয়নের ডিগ্রিপাছবাড়ি গ্রামে আবদুল জলিলের ছেলে রাসেল মিয়া (২২) শুক্রবার ভোরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে সকাল ১০টার দিকে তিনি মারা যান। এদিকে অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তি পৌরসভার বাউসী রেলক্রসিং এলাকায় রাস্তা পার হতে গিয়ে গত বৃহস্পতিবার রাতে আন্তনগর অগ্নিবীণা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে উপজেলার দমকল বাহিনী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই দিন রাতেই তিনি সেখানে মারা যান।