সরিষাবাড়ীতে প্রবীণ শিল্পীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদককে “না” বলো, সংগীত চর্চা করো’ এ স্লোগান সামনে রেখে গত শুক্রবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ীর মুক্তিযোদ্ধা সংসদ মাঠে অগ্রজ শিল্পী সংসদের আয়োজনে প্রবীণ শিল্পীদের মিলনমেলা বসে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ মুরাদ হাসান দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল হাসান।বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত শিল্পীদের মিলনমেলায় সরিষাবাড়ীর শতাধিক প্রবীণ শিল্পী আড্ডা দেন। পাশাপাশি সাংসদ মুরাদ হাসানসহ প্রবীণ শিল্পীরা সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। সরিষাবাড়ী অগ্রজ শিল্পী সংসদের আহ্বায়ক শাহিদা পারভীন জানান, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার জন্য প্রবীণ শিল্পীদের এই মিলনমেলার আয়োজন করা হয়।