সরিষাবাড়ীতে বজ্রপাতে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার সকালে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন আবদুল করিম মণ্ডল (৬০) ও নাছিমা বেগম (৪০)। প্রত্যক্ষদর্শী ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের আবদুল করিম মণ্ডল গতকাল সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে কৃষিজমিতে কাজ করতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অপরদিকে পৌরসভার কামরাবাদ এলাকার হাবিল উদ্দিন বাড়ির পাশে কৃষিজমিতে কাজ করতে যান। তাঁর স্ত্রী নাছিমা বেগম তাঁকে ডাকতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নাছিমা বেগম প্রাণ হারান। হাবিল উদ্দিন বলেন, ‘আমাকে ডাকতে এসেই নাাছিমা বজ্রপাতে মারা গেল।’