সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে সাত বছর বয়সের এক শিশু মারা গেছে। উপজেলার সাতপোয়া ইউনিয়নের শিশুয়া গ্রামে আজ শুক্রবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম লায়লা আক্তার। বাবার নাম লাল মিয়া। পেশায় তিনি কৃষক।

পারিবারিক সূত্র জানিয়েছে, সকালে বাড়ির পাশেই নদী থেকে আসা বন্যার পানিতে পড়ে যায় লায়লা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা মমতাজ উদ্দিনের ভাষ্য, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মিজানুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।