সরিষাবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধের অঙ্গীকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বাল্যবিবাহ প্রতিরোধে দিনব্যাপী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার চার শতাধিক শিক্ষক বাল্যবিবাহ প্রতিরোধে অঙ্গীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইউনিসেফের সহায়তায় গতকাল উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইউএনও ফ্লোরা বিলকিস জাহানের সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।
বাল্যবিবাহের সুফল ও কুফল তুলে ধরে আরও বক্তব্য দেন জামালপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ইউনিসেফের ঢাকা বিভাগীয় প্রতিনিধি উমর ফারুখ, সহকারী কমিশনার (ভূমি) মনির হোসেন প্রমুখ। সভায় উপজেলার ৬০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে অঙ্গীকার করেন।