সরিষাবাড়ীতে বিএনপির ৩৩ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ১৫ সদস্য আহত হওয়ার ঘটনায় ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে গতকাল বুধবার বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৩ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছে পুলিশ। এ ছাড়া বিএনপির কর্মী বেলাল হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।তবে বেলালের নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে আগামী শনিবার অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে।মামলার এজাহার, পুলিশ ও উপজেলা বিএনপি জানায়, গত মঙ্গলবার স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সঞ্চৃতিসৌধে ফুল দিতে যাওয়ার সময় আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সহিংসতা এড়াতে পুলিশ বিএনপিকে ফুল দিতে বাধা দেয়। পরে পুলিশকে লক্ষ্য করে বিএনপি ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ বাধে। সংঘর্ষে বেলাল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। বেলালের নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসক দেলওয়ার হায়দার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।বেলাল নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার রাতে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সমেঞ্চলনের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ওয়ারেছ আলী মামুন শনিবার জেলার সাতটি উপজেলায় অর্ধদিবস হরতালের ঘোষণা দেন।দেলওয়ার হায়দার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।সরিষাবাড়ী থানার ওসি এ কে এম কামরুল আহসান জানান, সরকারি কাজে বাধা ও ওসিসহ পুলিশের ১৫ সদস্য আহত হওয়ার ঘটনায় উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে বিএনপির ৩৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।