সরিষাবাড়ীতে ভূমিহীনদের পুনর্বাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে উচ্ছেদের দুদিন পর উপজেলা প্রশাসনের উদ্যোগে নয়টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। তাদের উপজেলার ঝালুপাড়া গ্রামে ঘর তোলার জন্য ১০ শতক জমি দেওয়া হয়েছে। এ ছাড়া ঢেউটিন ও টাকা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝালুপাড়া গ্রামে সরকারি জমিতে নয়টি পরিবার দীর্ঘ ৬০ বছর ধরে    বসবাস করে আসছিল। গত মঙ্গলবার জামালপুরের নির্বাহী হাকিম জ্যোতিশ্বর পাল আদালতের নির্দেশে তাঁদের বাড়িঘর উচ্ছেদ করে দেন। এতে পরিবারগুলোর অর্ধশতাধিক সদস্যকে খোলা আকাশের নিচে অবস্থান নিতে হয়েছিল। এ নিয়ে গত বুধবার প্রথম আলোতে ‘নয়টি পরিবারের ঘর উচ্ছেদ, পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার ঝালুপাড়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতি পরিবারকে জন্য ১৬টি ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে দিয়েছে।