সরিষাবাড়ীতে মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রোববার শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার শিমলা বাজারে বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মন্টু লাল তেওয়ারী। বক্তব্য দেন পরিচালনা পর্ষদের সহসভাপতি পরমানন্দ ভৌমিক, প্রধান শিক্ষক সালেহা বেগম, পৌরসভার কাউন্সিলর কালাচান পাল, অভিভাবক লাভলী আক্তার, সুলতানা পারভীন প্রমুখ। অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থীর মা উপস্থিত ছিলেন।