সরিষাবাড়ীতে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে মারধর ও তাঁর কক্ষ ভাঙচুরের ঘটনায় ওই দিন রাতেই আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে মামলা প্রত্যাহারের জন্য গতকাল বুধবার দুর্বৃত্তরা বাদীকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে দায়িত্ব পালনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খন্দকার হাফিজুর রহমানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ ওয়াহাব ও খন্দকার হাফিজুর রহমান বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা করেন মঙ্গলবার রাতেই।হাফিজুর রহমান গতকাল অভিযোগ করেছেন, মামলা তুলে নেওয়ার জন্য দুর্বৃত্তরা মোবাইল ফোনে তাঁকে হুমকি দিচ্ছে। এ ব্যাপারে গতকাল থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন।জামালপুরের সিভিল সার্জন মো. আবদুল হাকিম প্রথম আলোকে জানান, এ ঘটনায় কমপ্লেক্সের চিকিৎসকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।