সরিষাবাড়ীতে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সাবেক সাংসদ মুরাদ হাসান। ছবি: শফিকুল ইসলাম
সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সাবেক সাংসদ মুরাদ হাসান। ছবি: শফিকুল ইসলাম

জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রজেক্ট লন্ডন ১৯৭১-এর উদ্যোগে শিক্ষার্থী সম্মিলনে কুইজ একাত্তর মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক সাধারণ জ্ঞানের এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নেয়।

প্রজেক্ট লন্ডন ১৯৭১-এর চেয়ারম্যান ফজলুল কবীর তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক সাবেক সাংসদ মুরাদ হাসান। সাবেক সাংসদ ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দ আবদুর রউফ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

জামালপুরের সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল কুইজ একাত্তর প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে।  প্রথম আলো
জামালপুরের সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল কুইজ একাত্তর প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। প্রথম আলো

এ ছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আল মামুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, প্রজেক্ট লন্ডন ১৯৭১-এর উদ্যোক্তা প্রজেক্ট সমন্বয়কারী উজ্জ্বল দাস, মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ, হিমু পরিবহনের শেখ ইমরুল হক প্রমুখ।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন ও মুক্তিযোদ্ধা এম এ লতিফ শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শোনান। প্রতিযোগিতা শেষে জামালপুর জেলা লালন একাডেমি ও সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

প্রজেক্ট লন্ডন ১৯৭১-এর চেয়ারম্যান ফজলুল কবীর তুহিন বলেন, সারা দেশে ২৫-৩১ মার্চ পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে কুইজে একাত্তর সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য কুইজে একাত্তরের আয়োজন করা হয়।