সরিষাবাড়ীতে মেয়র পদপ্রার্থীসহ বিএনপির ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল রোববার মেয়র পদপ্রার্থীসহ বিএনপির ৩৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর এবং এক প্রার্থীকে মারধরের অভিযোগে দ্রুত বিচার আইনে ওই মামলা করা হয়।মামলার অভিযোগে জানা যায়, গত শনিবার বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী ফয়জুল কবীর তালুকদারসহ নেতা-কর্মীরা আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় ও মোটরসাইকেল ভাঙচুর করেন। আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী নূর-ই-আলমকে মারধর করা হয়। এ ঘটনায় ফয়জুল কবীরকে প্রধান আসামি করে বিএনপির ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।ফয়জুল কবীর তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে সাজানো মামলা দেওয়া হয়েছে।’ সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেন।