সরিষাবাড়ীতে রোটারি ক্লাবের ত্রাণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শুক্রবার চারটি গ্রামের শতাধিক বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোটারি ও রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গার যৌথ উদ্যোগে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এই ত্রাণ কার্যক্রম চলে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী, ঘোড়ামারা, রাখালগাছা ও জামিরা গ্রামের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, চিড়া, গুড়, বিস্কুট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতপোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের। আর রোটারি ও রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গার পক্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান, উজ্জল হোসেন, তৌহিদুল ইসলাম সোহাগ প্রমুখ।

এই কার্যক্রমে সহযোগিতা করে হ্যাপিনেস ফাউন্ডেশন নামের একটি সংগঠন।