সরিষাবাড়ীতে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে বখাটেদের হাতে এক শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে ক্লাস বর্জন অব্যাহত রেখেছে চাঁপারকোনা মহেশচন্দ্র উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল রোববারও শিক্ষার্থীরা ক্লাসে যোগ দেয়নি।চাঁপারকোনা মহেশচন্দ্র উচ্চবিদ্যালয়ে গত বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। স্থানীয় শাহিন আলম ও মামুনকে অনুষ্ঠান পরিচালনা করতে দেওয়ায় বখাটেরা জ্যেষ্ঠ শিক্ষক বিনয় মহন্ত কুমারকে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে গত শনিবার থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করছে এবং পাঠদান বন্ধ রেখেছেন শিক্ষকেরা।বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সরণ, মাহমুদ ও রিনা খাতুন জানায়, দুই বখাটেকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবে না।