সরিষাবাড়ীতে শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে গত সোমবার মামলা হয়েছে। উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামে গত শুক্রবার ধর্ষণের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে।ওই শিশুর মা অভিযোগ করেন, ওই দিন রাতেই গ্রামের মাতব্বরেরা বিষয়টি সালিস বৈঠকের মাধ্যমে মীমাংসার কথা বলে ওই শিশুকে এই কদিন হাসপাতালে ভর্তি করতে দেননি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, চর সরিষাবাড়ী গ্রামের নয় বছরের ওই শিশুটি শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে পাশের বাড়িতে যাওয়ার পথে পাটখেতে ওত পেতে থাকা আবদুল মজিদ (৪০) তাকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা সোমবার রাতে বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতনের ৯ (১) ধারায় মজিদকে আসামি করে মামলা করেছেন।