সরিষাবাড়ীতে সড়কে মঞ্চ করে সাংসদকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটক ও সড়ক দখল করে গতকাল রোববার দুপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জাতীয় পার্টির সাংসদ মামুনুর রশিদ জোয়াদ্দারকে।
উপজেলা পরিষদ ও দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির (লাঙ্গল) নেতা মামুনুর রশিদ সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর গতকাল প্রথম নিজের নির্বাচনী এলাকা সরিষাবাড়ীতে যান। তাঁকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে উপজেলা জাতীয় পার্টি। উপজেলা পরিষদের ফটকের সামনে প্রধান সড়ক দখল করে মঞ্চ তৈরি করা হয়। বেলা দুইটার দিকে সাংসদ মামুনুর রশিদ উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদা গুলশানের কার্যালয়ে যান। এ সময় উপজেলা পরিষদের সব দপ্তর ছিল বন্ধ। পরে সাংসদ সংবর্ধনা মঞ্চে উঠলে মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বাচ্চুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রায় দেড় ঘণ্টা উপজেলা পরিষদের সামনের রাস্তা বন্ধ ছিল। এতে ওই সড়কে যানজটে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের।
এ বিষয়ে জানতে সাংসদ মামুনুর রশিদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও অন্যজন ফোন ধরেন। এ সময় তিনি ব্যস্ত বলে জানানো হয়।