সরিষাবাড়ীতে ১০০ জনের মধ্যে কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সোমবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ মাঠে বেলা ১১টায় ধানাটা, সাতপোয়া, শিমলাপল্লী, তাড়িয়াপাড়া, ইস্পাহানী, মাইজবাড়ী, শিমলাবাজার, হেলেঞ্চবাড়ী, শুয়াকৈর, ফুলবাড়িয়া, ইজারাপাড়া, সেংগুয়া, বিলবালিয়া ও সানাকৈর এলাকার ১০০ জনের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা এতে সহযোগিতা করেন।এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মোফাজ্জল হোসেন, উপজেলা বিআরডিপির চেয়ারম্যান তাইফুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা কালিপদ সাহা, বন্ধুসভার সদস্য মোস্তাকিম বিল্লাহ, বাদশা ভূঁইয়া, জিয়াউর রহমান, নুরুজ্জামান, হাসানুল কবীর, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, সুলতানা ইয়াসমিন, আলফাজ উদ্দিন, আয়শা আক্তার, আশিক মাহমুদ এবং প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।