সরিষাবাড়ীতে ১৬০ কৃতীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গত সোমবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১৬০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।পপুলার সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল মান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসনের যুগ্ম সচিব মো. রফিকুল ইসলাম আকন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন পোগলদিঘা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন, যমুনা সার কারখানা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি মনোয়ারা, সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ও বাউসী বাঙ্গালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন।