সরে গেছে খালেদার বাসার সামনের জলকামান ও ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে জলকামান ও বালুর ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল বেলা আড়াইটার দিকে এগুলো সরিয়ে নেওয়া হয়।
ট্রাক ও জলকামান সরিয়ে নেওয়া হলেও খালেদা জিয়ার বাসভবনের পশ্চিম পাশে মূল সড়কে ওঠার পথে পুলিশের একটি পিকআপ ভ্যান দাঁড় করিয়ে রাখা হয়েছে। বাসার মূল ফটকের সামনের সড়কের দুই পাশে বাস দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ওই সড়কে যান চলাচল গতকালও বন্ধ ছিল। গত ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া। ওই কর্মসূচির আগের দিন থেকে অর্থাৎ শনিবার রাত থেকে খালেদা জিয়ার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।