প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউপির চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম (আনারস) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার সকালে শহরের জিয়া সুপার মার্কেটে ভোলা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম বলেন, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সদস্য। তাই নৌকা প্রতীকের বিজয়ের স্বার্থে দলের নির্দেশ আমি মান্য করে মাঠে প্রচারসহ সব কার্যক্রম বন্ধ করেছি। আজ থেকে নৌকা প্রতীকের পক্ষে সমর্থন জানাচ্ছি।’