প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুল মান্নান সরকার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি দলীয় মেয়র পদপ্রার্থী মফিজুল ইসলামকে সমর্থন জানান।
গত রোববার বিকেলে পৌরসভার মহারং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় তিনি নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানান। এ প্রসঙ্গে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল মান্নান সরকার বলেন, ‘দলের সবাই চেয়েছে, তাই সরে দাঁড়িয়েছি।’