সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না: আমানুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন থেকে সরে দাঁড়াতে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফের বেঁধে দেওয়া তিন দিনের সময়সীমা আজ বুধবার শেষ হচ্ছে। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান বলেছেন, ‘নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না।’আমানুর গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় এই নেতার বেঁধে দেওয়া সময়সীমা ঘাটাইলবাসী মেনে নেয়নি। আমি জনগণের প্রার্থী। তাই তাঁদের প্রতি শ্রদ্ধা রেখে আমিও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে হানিফের আহ্বান প্রত্যাখ্যান করছি।’