সরে দাঁড়ালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সাইদুর রহমান মোল্লা বলেন, পরিবারের সদস্য ও কর্মীদের অনুরোধে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তিনি ২০০১ সালে পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মেয়র ছিলেন।রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান বলেন, এখন পর্যন্ত এ পৌরসভায় চারজন প্রার্থী থাকলেন। তাঁরা হলেন আওয়ামী লীগের ফজলে রাব্বী, বিএনপির মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র সাদেকুর রহমান এবং আজাদ নজরুল।