সরে দাঁড়ালেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান ভারপ্রাপ্ত মেয়র ইমানী আলী আজ শনিবার বিকেলে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
ইমানী আলী প্রথম আলোকে বলেন, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডল ও সাধারণ সম্পাদক সাংসদ আবদুল ওদুদের অনুরোধে প্রার্থিতা প্রত্যাহার করেছি। কিন্তু আমার কর্মী সমর্থকেরা এ ব্যাপারে এখনো ক্ষুব্ধ। তাঁদের বোঝাতে আমার বেগ পেতে হবে। তিনি বলেন, আজ বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।