প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) সমর্থিত মেয়র পদপ্রার্থী সোলায়মান আলম শেঠ গতকাল শনিবার সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় চকবাজারের দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডেকে তিনি এ ঘোষণা দেন।নির্বাচন থেকে দলীয় প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণায় জাতীয় পার্টির নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। সংবাদ সম্মেলন চলাকালে এ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এরপর তাঁরা কিছু সময়ের জন্য সিরাজদৌলা রোড অবরোধ করেন।